বিশুদ্ধ আকীদা ও মধ্যপন্থা অবলম্বনের মাধ্যমে খাঁটি মুমিন হওয়া এবং ইসলামকে (দ্বীনে হক) বিজয়ী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।
তানযীমুদ-দ্বীন একাডেমি একটি অরাজনৈতিক দ্বীনী প্রতিষ্ঠান। এটি তালীম, তারবিয়াহ, দাওয়াহ এবং মানবকল্যাণে নিবেদিত।
পরিচালকের বন্ধু সায়েম আনোয়ার এবং দুই শাগরেদ মুফতি মাহমুদ হাসান ও মুফতি আব্দুল্লাহ ফরহাদ প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে নিরলস সহযোগিতা করে যাচ্ছেন।
শিশু শিক্ষায় আধুনিক ও দ্বীনী মানদণ্ডে উৎকর্ষ সাধন করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
১২ বছর বয়সের মধ্যে হিফজ এবং ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদানের বিশেষ ও নিবিড় ব্যবস্থা করা।
স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক, পেশাজীবী ও নওমুসলিমদের কুরআন ও ফরজে আইন শিক্ষা নিশ্চিত করা।
নওমুসলিম ভাইদের দ্বীন শিক্ষার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুব্যবস্থা করা।
ব্যস্ত পেশাজীবীদের জন্য কাজের ফাঁকে শর্টকোর্সে 'মাওলানা' সিলেবাসের শিক্ষা প্রদান করা।
দেওবন্দি চেতনা অক্ষুণ্ণ রেখে কওমি সিলেবাসের প্রয়োজনীয় আধুনিক ও যুগোপযোগী সংস্কার করা।
আমরা চাই এই মডেলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রে অনলাইন শাখা এবং বাংলাদেশের প্রতিটি থানায় সরাসরি শাখা প্রতিষ্ঠা করতে। ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠাতা ও পরিচালক
যোশোর জেলা, অভয়নগর থানা, ৮নং সিদ্ধিপাশা ইউনিয়ন, নাউলী গ্রাম।
দারুল উলূম নাউলী চৌরাস্তা মাদরাসা
আল-জামি'আতুল ইসলামিয়া মাদিনাতুল উলূম মাসনা মাদরাসা, যশোর।
দারুল উলুম দেওবন্দ, ভারত।
মদীনানগর মাদরাসা, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমীয়া বাংলাদেশ। (তাকমীল)।
মুহতামিম: দারুল উলূম নাউলী চৌরাস্তা মাদরাসা, জাহানারা হামিদ কওমি মাদরাসা(নওয়াপাড়া) এবং লালমতি হাফেজিয়া ও নূরানী মাদরাসা
শায়খুল হাদীস ও নাজিমে তালীমাত: হজরত ফাতিমাতুয্ যাহরা (রা.) মহিলা মাদরাসা
খতিব: বায়তুল আমান জামে মসজিদ, ফুলতলা, খুলনা।
প্রতিষ্ঠাতা: আল-আশরাফ বালিকা মাদরাসা এবং তানযীমুদ-দ্বীন একাডেমি।
পূর্বে জামিয়া হুসাইনিয়া মিরপুরে ইফতার মুশরিফ ও মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিশুদ্ধ দ্বীনী বই প্রকাশ ও বিক্রয়।
একাধিক মাদরাসার মানসম্মত পরিচালনা।
সারাদেশে ইসলাম প্রচারের কাজ।
দ্বীনী ভাইদের স্বাবলম্বী করে তোলা।
দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানো।